ছাত্রলীগ পরিচয়ে সামান্তা শারমিনকে ফোনে হুমকি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সামান্তা শারমিনকে মোবাইল ফোনে হুমকি ও অশালীন ভাষায় গালাগালির অভিযোগ উঠেছে। বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামে এক ব্যক্তি তাকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।


