হরমুজে ২৪ ঘণ্টায় পাঁচ জাহাজে হামলা, নিহত ২৫ নাবিক
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ঝুঁকি ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ গুরুত্বপূর্ণ নৌপথে পাঁচটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় তেলবাহী ট্যাংকারে আগুন লাগা, নৌ-মাইনের আঘাতে জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান।

