নেতানিয়াহুর ক্ষমতায় থাকা না থাকা নির্ভর করছে আরব দলগুলোর সমর্থনে
ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলেও বিরোধীদের সরকার গঠনের পথ এখনো নিশ্চিত হয়নি। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী জোটের প্রয়োজন আরব দলগুলোর সমর্থন।


