৫০ হাজার টাকার অভাবে আটকে ছিল মুক্তি, ২৩ বছর পর ছাড়া পেলেন রাজু
হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চা-শ্রমিক নাইটু রাজু মুণ্ডা (৫০) দীর্ঘ ২৩ বছর পর কারামুক্ত হয়েছেন। সাধারণ ক্ষমায় সাজা মওকুফ হলেও ৫০ হাজার টাকা অর্থদণ্ড পরিশোধ করতে না পারায় আটকে ছিল তার মুক্তি।


