পানি নেই মনিরামপুর উপজেলা পরিষদ ভবনে, ভোগান্তিতে কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা
যশোরের মনিরামপুর উপজেলা পরিষদের পাঁচতলা ভবনে দিনভর পানি সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা। আজ রোববার একই সমস্যায় পড়েন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণে অংশ নেওয়া ব্যক্তিরাও।



