নভেম্বরের ২৮ দিনেই রেমিট্যান্সে আয় ২৭০ কোটি ডলার
চলতি নভেম্বর মাসের চার সপ্তাহে (২৮ দিনে) দেশে ২৬৯ কোটি (প্রায় ২.৭০ বিলিয়ন) ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ (এক ডলার ১২৩ টাকা হিসাব) ৩৩ হাজার ১৯৮ কোটি টাকা।



