দুই দিনে গ্রীসের বৃহত্তম দ্বীপে পৌঁছেছে ২০০০ অভিবাসী
এ সপ্তাহে দুই দিনে উত্তর আফ্রিকা থেকে ছোট নৌকায় চড়ে গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটে প্রায় ২ হাজার অভিবাসী পৌঁছেছেন। গ্রিক কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার শুরু হওয়া অভিবাসীদের এই ঢল এ বছর দেশটির জন্য সবচেয়ে কঠিন পরিস্থিতি তৈরি করেছে।

