পণ্য রপ্তানিতে ধাক্কা, সেবায় সম্ভাবনা
দেশের রপ্তানি আয়ে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য খাতের দুর্বলতার বিপরীতে সেবা খাতে প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৫-২৬ অর্থবছরে পণ্য রপ্তানি থেকে আয় আগের অর্থবছরের তুলনায় শূন্য দশমিক ৮ শতাংশ কমলেও সেবা রপ্তানি থেকে আয় বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ।



