কাইয়ুম চৌধুরীর স্বতন্ত্র শিল্পভাষা বহমান
একটি বই হাতে নিলে প্রথমেই চোখে পড়ে তার প্রচ্ছদ। মলাটের রঙ, অক্ষরবিন্যাস কিংবা ছোট্ট কোনো চিত্রকল্প পাঠকের মনে বইটি নিয়ে আগ্রহ তৈরি করে। বাংলাদেশের বইয়ের প্রচ্ছদশিল্পে এই অনুভূতিকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী।


