মিরপুর-১০ এ চলন্ত ইতিহাস পরিবহনের বাসে আগুন
রাজধানীর মিরপুর-১০ নম্বরে চলন্ত ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে মিরপুর-১০ নম্বরে বাটা মার্কেট ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সামনে এ ঘটনা ঘটে।



