ভূমধ্যসাগরে ৫৭ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই, যেভাবে বেঁচে ফিরলেন পাবনার নিরব
পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে বৈধ পথে দক্ষিণ কোরিয়া যাওয়ার চেষ্টা করেছিলেন পাবনার আটঘরিয়া উপজেলার কৈজুরি শ্রীপুর গ্রামের তরুণ নিরব হাসান শিমুল। কিন্তু সেই স্বপ্ন পূরণ না হওয়ায় শেষ পর্যন্ত দালালচক্রের প্রলোভনে পড়ে অবৈধ পথে ইউরোপ যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।


