দুমকিতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৪
পটুয়াখালীর দুমকিতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৪ জন আহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরবয়ড়া গ্রামে সবুজের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।



