চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে অবিশ্বাস্য ক্যাচ, পেলেন অর্থ পুরস্কার
চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে এক হাতে অবিশ্বাস্য সেই ক্যাচটি ধরেছিলেন পাকিস্তানের এক সাধারণ পথচারী। এবার জানা গেছে, আলোচিত সেই ব্যক্তির নাম মেহরান খান। পাকিস্তানের সোয়াত প্রিমিয়ার লিগের একটি ম্যাচ চলাকালে দেশটির মিঙ্গোরা শহরে ঘটে এই অবিশ্বাস্য ঘটনা।

