টেস্টে হারলেও দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিততে চান রাব্বি
অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলেন ইয়াসির আলী রাব্বি। জাতীয় দলে ফেরার প্রত্যাশা ছিল তার। সেই অপেক্ষার অবসান হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এই ব্যাটসম্যান।


