সেরা এজেন্টদের কোটি টাকার পুরস্কার দিল পাঠাও
মার্চেন্টদের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে সহায়তার পাশাপাশি গ্রাহকদের কাছে দ্রুত ও নিরাপদে পণ্য পৌঁছে দিতে কাজ করছে পাঠাও কুরিয়ার। প্রতিষ্ঠানটির দাবি, দেশের সর্ববৃহৎ সর্টিং ফ্যাসিলিটি এবং ৪০০টির বেশি হাবের মাধ্যমে ১২ হাজারের বেশি ডেলিভারি এজেন্ট প্রতিদিন প্রায় ৩ লাখ অর্ডার পৌঁছে দিচ্ছেন।


