গোপালগঞ্জে বিএনপির আরও ৬ নেতার পদত্যাগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে অসন্তোষের কথা জানিয়ে একযোগে বিএনপির ৬ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।

