আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলেন: তাসনুভা জাবিন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা তথ্য ছড়ান বলে মন্তব্য করেছেন এনসিপির সাবেক নেত্রী তাসনুভা জাবিন। তার দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে কেন্দ্র করে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে।
