বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ সহায়তা দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী
বায়োগ্যাস প্রযুক্তির প্রসার এবং তরুণ উদ্যোক্তাদের ঋণ সহায়তা দিতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের পাশাপাশি খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেও এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।



