পশ্চিমবঙ্গে ‘গোমাতা’ হত্যা করতে দেওয়া হবে না: শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, কোনোভাবেই রাজ্যে গরু হত্যা করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি নতুন একটি বিল আনার পরিকল্পনাও করছে তার সরকার।


