সব উন্নয়ন প্রকল্প থেকেই ঘুষ নেন, এবার ৫ লাখ চেয়ে এক লাখসহ হাতেনাতে ধরা প্রকৌশলী
বরগুনার আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে ঘুষের এক লাখ টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আমতলী পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।



