চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটিতে বিবাহিত ও সন্তানের বাবাদের পদ পাওয়া নিয়ে বিতর্ক
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। তবে কমিটি ঘোষণার পরপরই নতুন নেতৃত্ব নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, ঘোষিত কমিটির সভাপতি জুয়েল মাহমুদসহ অন্তত পাঁচজন নেতা বিবাহিত এবং তাদের একাধিক নেতার সন্তানও রয়েছে।


