অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
বরিশাল বিভাগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ঠেকাতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রতিটি অবৈধ ইটভাটা থেকে ২ লাখ টাকা নিয়ে ভাঙন থেকে রক্ষার ব্যবস্থা করতেন অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলাম।


