রাজধানীতে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, পিটিয়ে-ছুরিকাঘাতে হত্যার অভিযোগ বোনের
রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় মোস্তফা (২২) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে মাছ ধরার লিজ নিয়ে বিরোধের জেরে তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তার বোন।



