‘শুভ জন্মদিন বড় ভাই দেশনায়ক তারেক রহমান’: ইশরাক হোসেন
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শুক্রবার (২০ নভেম্বর) নিজের ফেসবুক পেজে তারেক রহমানের সঙ্গে একটি ছবি প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।


