ইউরোপের নিরাপত্তা নিয়ে সমঝোতায় রাজি মস্কো, নিজেদের স্বার্থ বিসর্জন নয়: পুতিন
ইউক্রেন সংঘাতের অবসানে সমঝোতায় পৌঁছাতে রাশিয়া প্রস্তুত, তবে এ ক্ষেত্রে নিজেদের জাতীয় স্বার্থ বিসর্জন দেবে না মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধ বন্ধের বিষয়ে এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মূলত কিয়েভের।



