অবৈধ বসতি স্থাপনকারীদের গুলিতে ফিলিস্তিনি নারী নিহত, আটক ছেলে ও নাতিও
অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের একটি এলাকায় সশস্ত্র অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ৭২ বছর বয়সী এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনার পর ওই নারীর ছেলে ও নাতিকে আটক করেছে ইসরায়েলিরা।

