পুলিশের গাড়ি চুরি করে আরেক জায়গায় ফেলে গেলো চোর, ৩ ঘণ্টা পর উদ্ধার
চট্টগ্রাম নগরের হালিশহর থানা পুলিশের চুরি হওয়া পিকআপ ভ্যানটি সোয়া তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরের কর্ণফুলী থানাধীন ফকিন্নিরহাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে পুলিশ।


