বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পোশাকশ্রমিককে কুপিয়ে জখম
রাজধানীর মিরপুরের রূপনগরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক নারী পোশাকশ্রমিককে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

