গণপিটুনি রোগ হইতে রাষ্ট্র কবে আরোগ্য লাভ করিবে?
চোর সন্দেহে একজন মানুষকে ধরিয়া লওয়া হইল। অতঃপর বাঁশ ও তার দিয়া পিটানো, হাত-পা বাঁধিয়া গুদামে লইয়া প্রায় দুই ঘণ্টা নির্যাতন। শেষ পর্যন্ত মৃত্যু। গতকাল ইত্তেফাকের প্রথম পাতায় প্রকাশিত প্রতিবেদনে বলা হইয়াছে, চট্টগ্রামের পতেঙ্গায় ২৬ বৎসর বয়সি মোবারক ইসলামের ভাগ্যে ঠিক এই পরিণতিই ঘটিয়াছে।



