বাহরাইনে সম্ভাব্য হামলার সাইরেন, নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান
সম্ভাব্য হামলার সতর্কতা জারি করা হয়েছে বাহরাইনে। রোববার (১৫ নভেম্বর) সকালে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক সতর্কতায় নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানায়।



