পরিবারের সাত জনকে হত্যার পর বাবা বললেন, ‘আমি এখন শান্তিতে আছি’
ভারতের বেঙ্গালুরুতে একই পরিবারের সাত সদস্যকে হত্যার ঘটনায় তদন্তে নতুন নতুন তথ্য সামনে আসছে। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ৫২ বছর বয়সী ক্যাবচালক ইন্দুশেখর জানিয়েছেন, স্ত্রী ও শ্বশুরবাড়ির ছয় সদস্যকে হত্যার পর তিনি এখন ভীষণ ‘শান্তিতে ও তৃপ্তিতে’ আছেন।


