জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাব নিয়ে অধিবেশন, পর্যবেক্ষণে ড. মনিরুজ জামান
মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ বা মোরাটোরিয়াম আরোপের আহ্বান জানিয়ে একটি সংশোধিত খসড়া প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি। শুক্রবার (১৩ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত অধিবেশনে প্রস্তাবটির পক্ষে ১১৫টি দেশ ভোট দেয়।


