দিল্লি ঘোরার আশায় ১৪ ঘণ্টার লেওভার, নিয়ম না জানায় বিমানবন্দরেই কাটাতে হলো পুরোটা সময়
দিল্লিতে ১৪ ঘণ্টার দীর্ঘ লেওভার, হাতে থাকা এই বাড়তি সময়ে শহরটি ঘুরে দেখা ও স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার দারুণ সুযোগ ভেবেছিলেন লন্ডনগামী এক নারী পর্যটক। হংকং থেকে যাত্রা করা ওই পর্যটক এমন পরিকল্পনা থেকেই এই ফ্লাইটটি বুক করেছিলেন।



