১৫ বছরেই টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের বিশ্বরেকর্ড বৈভবের
বয়স মাত্র ১৫ বছর ২৩২ দিন। এই বয়সেই পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্বের বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী। ২০২৬-২৭ মৌসুমের সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বিহারের হয়ে মাঠে নেমে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন এই ভারতীয় তরুণ।



