বাংলাদেশে এসে ‘একই খাবার’ খেয়ে খেয়ে বিরক্ত ভারত
চলমান সাফে খাবারের সেট মেন্যু নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় কোচ নওশাদ মুসা। আমাদের একটি নির্দিষ্ট মেন্যু দেওয়া হচ্ছে যা মানা সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। বুধবার (১১ নভেম্বর) মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে জিতে এ প্রশ্ন তোলেন ভারতীয় দলের কোচ।

