হামজা–শমিতের গোলে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
অধিনায়কত্বের প্রথম ম্যাচেই নিজের সামর্থ্যের ছাপ রাখলেন হামজা চৌধুরী। সতীর্থকে দিয়ে গোল করানোর পর নিজেও জালের দেখা পেলেন বাংলাদেশ অধিনায়ক। তাঁর নৈপুণ্যে জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধেই ২–০ গোলে এগিয়ে গেছে বাংলাদেশ।

