কাবা প্রাঙ্গণে ছবি প্রকাশ করে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা ব্যক্তিগত জীবন নিয়ে ফের আলোচনায় এসেছেন। এর আগে গত জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে সম্পর্কের কথা জানালেও তা প্রেম, বাগদান নাকি বিয়ে—সে বিষয়ে এতদিন স্পষ্ট কিছু বলেননি।


