‘অভিনেতা হিসেবে এটাই আমার শেষ দশক’, পরিচালনায় আসার প্রস্তুতি নিচ্ছেন রণবীর
বলিউডে অভিনয়ের পাশাপাশি এবার চলচ্চিত্র পরিচালনায় নাম লেখাতে চান রণবীর কাপুর। নিজের প্রথম সিনেমার চিত্রনাট্য লেখার কাজও শুরু করেছেন তিনি। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে পরিচালক হিসেবে অভিষেক হতে পারে তার।


