এক রাতে ফেনীজুড়ে একযোগে নাশকতা: নির্বাচন অফিস, ভূমি অফিস, মাদরাসা ও ট্রাকে আগুন
ফেনীতে এক রাতেই জেলার বিভিন্ন স্থানে একযোগে নাশকতার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলা নির্বাচন কার্যালয় ও ইউনিয়ন ভূমি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, মহিলা মাদরাসায় অগ্নিসংযোগ, মহাসড়কে দাঁড়িয়ে থাকা মালবোঝাই ট্রাকে আগুন এবং শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


