ডেঙ্গুতে প্রাণ গেলো আরও দুই জনের
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে রবিবার (২৯ নভেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এছাড়া এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭৮ জন।


