ধানমন্ডিতে জুয়েলার্সের দোকান থেকে ৩৮ কোটি টাকার গহনা চুরি: ৩ আসামি রিমান্ডে
রাজধানীর ধানমন্ডিতে জুয়েলার্সের দোকান থেকে প্রায় ৩৮ কোটি টাকার স্বর্ণালংকার ও হীরার গহনা চুরির মামলায় তিন আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শোরুমের ১০টি তালা কেটে এবং ভেতরের কাচ ভেঙে এসব গহনা চুরি করা হয়।

