আমদানি-নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: তিতুমীর
আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা থেকে বেরিয়ে বহুমুখী, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি কাঠামো গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো, সৌরবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ উৎসাহিত করা এবং জ্বালানি অবকাঠামোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


