অবৈধ অনুপ্রবেশ, সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে নিরাপত্তা জোরদার করছে বিজিবি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪৬ কিলোমিটার ভারত সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ সীমান্তকেন্দ্রিক বিভিন্ন অপরাধ প্রতিরোধে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়িয়ে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।



