মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডি থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট
রাতের খাবারে ছিল মোরগ পোলাও। সেই খাবার খেয়েই অচেতন হয়ে পড়েন নিরাপত্তাকর্মীরা। আর এই সুযোগে রাজধানীর ধানমন্ডির আনাম র্যাংস প্লাজার পূরবী জুয়েলার্সে ঢুকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, রুপা ও হীরার গয়না লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।


