হাম উপসর্গে ৮জনের মৃত্যু, আক্রান্ত ১০১৫
দেশে গত ২৪ ঘন্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সারাদেশে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫ জন। হামের উপসর্গে এ পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জনে।



