রাজধানীতে এক রাতে তিন বাসে আগুন
রাজধানীর পল্লবী ও বাড্ডা এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। এর মধ্যে পল্লবীতে মধুমতি ও বিহঙ্গ পরিবহনের দুটি এবং বাড্ডায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।



