রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালার সমাপনী অনুষ্ঠিত
রাজশাহীতে এলজিইডি‘র আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের আওতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তিন দিনব্যাপী ‘অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।


