ফটিকছড়িতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা এলাকায় পুলিশের ধারাবাহিক অভিযানে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে। এ সময় শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত একটি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

