সরকারি উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মীর ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সরকারি উদ্যোগে এবং প্রায় বিনা খরচে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে ১১২ জন কর্মীর যাত্রার মধ্য দিয়ে এই প্রক্রিয়ার সূচনা হয়, যার আওতায় পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে।

