কুড়িগ্রামের ১৬ নদ-নদীতে তীব্র নাব্যতা-সংকট, অচল নৌপথ
উত্তরাঞ্চলের নদীবিধৌত জেলা কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার, গঙ্গাধর ও সংকোষসহ ছোট-বড় ১৬টি নদ-নদীতে তীব্র নাব্যতা-সংকট দেখা দিয়েছে। পানি কমে যাওয়ার পাশাপাশি অসংখ্য বালুচর জেগে ওঠায় নৌপথে যাত্রী ও পণ্য পরিবহনে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।



